ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর জেলার তালমার মোড়ে জমে উঠেছে গরু-ছাগলের হাট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ২৫৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ফরিদপুর জেলার নগরকান্দা রোডের তালমার মোড় এলাকায় কুরবানির পশুর হাট জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটে গরু, ছাগল ও মহিষ কেনাবেচায় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দূর-দূরান্ত থেকে খামারি ও ব্যাপারীরা ট্রাক ও পিকআপভর্তি পশু নিয়ে হাটে আসছেন।

হাট ঘুরে দেখা যায়, ছোট, মাঝারি ও বড় আকারের দেশীয় গরুর পাশাপাশি বিভিন্ন জাতের ছাগলও উঠেছে। ক্রেতারা পরিবার-পরিজন নিয়ে হাটে এসে পছন্দ অনুযায়ী পশু কিনছেন। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই হাটে মানুষের উপস্থিতি ও বেচাকেনা বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হাটের ভাগ মালিক মোঃ দুলাল মিয়া, যিনি তালমা ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী হিসেবেও পরিচিত এবং ফরিদপুর জেলা বাস মালিক সমিতির বারবার নির্বাচিত লাইন সেক্রেটারি । এই হাট পরিচালনায় রয়েছেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক নগরকান্দা উপজেলার কৃষি বিষয়ক সম্পাদক মোঃ খায়রুজ্জামান মোল্লা।

এছাড়াও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রিপন মিয়া হাটের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন। আয়োজকদের মধ্যে আরও রয়েছেন মোঃ মাজেদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা জানান, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাটে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। স্থানীয়রা জানান, তালমার মোড়ের এই পশুর হাটটি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন হাজারো মানুষের উপস্থিতিতে হাটটি এখন উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে। ঈদের আগের দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর জেলার তালমার মোড়ে জমে উঠেছে গরু-ছাগলের হাট

আপডেট সময় : ১২:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬