ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন আদালতে সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ পরীমনির, মামলায় জামিন সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি বেতন বৃদ্ধি ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে চট্টগ্রামে সমন্বয় সভা বাঘার তেঁতুলিয়া বাজারে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান আড়ানী রেলব্রিজ (KPI) পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

নেইমারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলতে রওনা দিল ব্রাজিল জাতীয় ফুটবল দল।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
271

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে চোটের কবলে পড়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। চোটের কারণে মিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে দলের সঙ্গে ক্লিপল্যান্ড যেতে পারেননি তিনি। বর্তমানে নিউ জার্সির অস্থায়ী শিবিরে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে।

কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড কাফ মাসলের (গ্রেড-টু) চোটে ভুগছেন। তিন সপ্তাহ আগে ক্লাব ফুটবলে করিটিবার বিপক্ষে ম্যাচের সময় এই চোট পান বার্সেলোনা ও পিএসজির এই সাবেক তারকা। চোটের পর থেকে এখনো বল পায়ে মাঠে নামতে পারেননি তিনি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ভ্রমণের ধকল এড়াতেই নেইমারকে নিউ জার্সিতে রেখে বিশেষ ফিজিওথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেইমারের ফিটনেস নিয়ে সমর্থকদের মনে সংশয় থাকলেও তার ওপর পূর্ণ আস্থা রাখছেন কোচ। পানামার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি বলেন,‘নেইমার আমাদের সঙ্গেই বিশ্বকাপে থাকছে। আশা করছি মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। সেটি না হলেও দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ওকে নিশ্চিতভাবেই পাওয়া যাবে। এই ২৬ জন খেলোয়াড়ই বিশ্বকাপে খেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেইমারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলতে রওনা দিল ব্রাজিল জাতীয় ফুটবল দল।

আপডেট সময় : ০৬:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬