ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

নান্দাইলে জমি নিয়ে দুই পক্ষের উত্তেজনা ঠেকাতে- প্রশাসনের ১৪৪ ধারা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের- নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চলমান জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত এ নির্দেশনা দেন।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আদেশ কার্যকর থাকবে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় অল্প পরিমাণ একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল খারুয়া গ্রামের আব্দুর রউফ ভূঁইয়া ও নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে। সাম্প্রতিক সময়ে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

গত দুই দিনে কয়েক দফা সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়। পরে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে প্রশাসন জরুরি ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

আদেশ অনুযায়ী, খারুয়া বাজার ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মাইক ব্যবহার এবং অস্ত্র বা লাঠিসোঁটা বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। ইউএনও ফাতেমা জান্নাত জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, উভয় পক্ষের সঙ্গে প্রশাসন যোগাযোগ করছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। এদিকে, এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নান্দাইল থানার (ওসি) আজহারুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নান্দাইলে জমি নিয়ে দুই পক্ষের উত্তেজনা ঠেকাতে- প্রশাসনের ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬