ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা

নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পোরশা উপজেলায় মাদকাসক্ত ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিলেন এক অসহায় বাবা। বুধবার পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ (৩৪) নামে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নোনাহার পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

তিনি নিয়মিত অবৈধ মাদক সেবন করতেন এবং নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও স্থানীয়দের সঙ্গে উশৃঙ্খল আচরণ করতেন। তার এমন আচরণে পরিবারে অশান্তি ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। স্থানীয়দের অভিযোগ, পারভেজ প্রায়ই মাদক গ্রহণ করে বাড়িতে ভাঙচুর, হৈচৈ ও মারমুখী আচরণ করতেন।

এতে তার পরিবারের সদস্যরা যেমন আতঙ্কে দিন কাটাচ্ছিলেন, তেমনি আশপাশের মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ অবস্থায় বুধবার দুপুরে তার বাবা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে পারভেজ তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে ছেলের মাদকাসক্ত আচরণে অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তাকে আইনের হাতে তুলে দিয়েছেন। আদালতে অভিযুক্ত তার দোষ স্বীকার করায় আইন অনুযায়ী তাকে সাজা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদকের বিরুদ্ধে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন ভূমিকা রাখতে হবে। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, পুরো পরিবার ও সমাজের জন্য অভিশাপ। তাই এ ধরনের ঘটনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা

আপডেট সময় : ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬