ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল

ধামরাইয়ে প্রশাসনের অভিযানে ভেকু জব্দ করে ও এক লাখ টাকা জরিমানা করা হয়

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
206

ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনার বিলে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে বিলে অবাধে মাটি কেটে বিক্রির অভিযোগে এ অভিযান চালানো হয়।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. রিদওয়ান আহমেদ রাফি,নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়। এসময় মাটির লীক মালিক মো: বাবুকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে প্রশাসন দেখতে পায়, কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই বিলে ব্যাপক আকারে মাটি কাটা হচ্ছিল, যা সরাসরি পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি। এতে বিলের স্বাভাবিক পানি ধারণক্ষমতা নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের ফসলি জমি ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল।

এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আগে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. রিদওয়ান আহমেদ রাফি,জানান, অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না।

যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে আরও জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামরাইয়ে প্রশাসনের অভিযানে ভেকু জব্দ করে ও এক লাখ টাকা জরিমানা করা হয়

আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬