ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের স্ত্রী হত্যা মামলায় রংপুর থেকে গ্রেপ্তার করে ছাত্রদলের নেতা রনিকে বাঘায় টিআর কর্মসূচির আওতায় কারিগরি ল্যাব উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার তরুণদের উদ্ভাবনী শক্তিতেই সমৃদ্ধ হবে আগামী: বাঘায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী উলিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা সাভারের লাশবাহী গাড়ি নিয়ে বিক্ষোভ মিছিল বের করে ও ঘাতক রনির ফাঁসির দাবিতে মানববন্ধন লালপুরে পদ্মা নদীতে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, বালুমহল নিয়ে সংঘর্ষের জের বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ বাঘার নওটিকায় কৃষি জমিতে অবৈধ পুকুর খনন ইউএনও’র অভিযানে ভেকু অকেজো যন্ত্রাংশ জব্দ

তরুণদের উদ্ভাবনী শক্তিতেই সমৃদ্ধ হবে আগামী: বাঘায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১১:৪৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
22

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”।

গতকাল ১২ জুন (শুক্রবার) বাঘা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকায়েপ-এর আয়োজনে এই জমকালো প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিদ্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধভাবে সাজানো স্টলগুলোতে খুদে বিজ্ঞানীরা তাদের নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্মার্ট আইডিয়ার মডেল প্রদর্শন করে।

বিশেষ করে শিক্ষার্থীদের তৈরি পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেলড) সামগ্রী দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, হাতে তৈরি প্ল্যান্ট পট, সংরক্ষণ বাক্স ও ছোট ছোট পরিবেশবান্ধব ক্ষুদ্র যন্ত্রাংশ মেলায় আসা দর্শকদের দারুণভাবে নজর কাড়ে।

এবারের প্রদর্শনীতে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ ছিল অন্যতম প্রধান আকর্ষণ, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী শিক্ষার অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ।

তিনি বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো দেখেন এবং তাদের সাথে কথা বলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের তরুণদের এই ছোট ছোট উদ্ভাবনই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভবিষ্যৎ। প্রতিটি সৃজনশীল উদ্যোগ ও উদ্যোক্তাকে যথাযথ মূল্যায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করে আমাদের এই দেশকে বিশ্বদরবারে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।

প্রদর্শনী আয়োজনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর আলী বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা এবং তাদের মনে স্টার্টআপ বা নতুন ব্যবসা শুরুর ভাবনা তৈরি করা। ভবিষ্যতে এখান থেকে নির্বাচিত সেরা আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে এবং বাণিজ্যিক উদ্যোগে রূপান্তর করতে সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুধীজন।

দিনব্যাপী এই প্রদর্শনী দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, শিক্ষার্থীরা। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে এবং একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তরুণদের উদ্ভাবনী শক্তিতেই সমৃদ্ধ হবে আগামী: বাঘায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী

আপডেট সময় : ১১:৪৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬