ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ২৭৪ বার পড়া হয়েছে

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২২ মে) বিকেলে কোটবাড়ির দক্ষিণ পাশের রাস্তার উভয় পার্শ্বে এবং আরাপাড়া জমিদার বাড়ির পুকুরপাড় এলাকায় বিভিন্ন প্রকার ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব খান। এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। যুবদল সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থ কাজী মুসলিমুর রহমান চন্দন। তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। এ সময় ঢাকা জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আম, কাঁঠাল, লেবু, বকুল, কৃষ্ণচূড়া, নিম, তুলসীসহ বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ করা হয়। স্থানীয় বাসিন্দারা যুবদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে এ ধরনের সামাজিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, সাভারের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে এবং লাগানো গাছগুলোর পরিচর্যার জন্য আলাদা টিম গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬