ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই বিরুলিয়ার ইউনিয়ন ফাঁড়ি ইনচার্জ আল আমীন

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফল্য, দক্ষ নেতৃত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই (সাব-ইন্সপেক্টর) হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার বিরুলিয়া ইউনিয়ন পরিষদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমীন।

অপরাধ দমন এবং জনসেবায় অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ​গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এই শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্ব গ্রহণের পর থেকেই এসআই আল আমীনের নেতৃত্বে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে।

বিশেষ করে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, অপরাধীদের গ্রেফতার এবং দ্রুত মামলা গ্রহণের ক্ষেত্রে তিনি পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। দায়িত্বশীলতা ও কার্যকর পদক্ষেপের কারণে তিনি ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবেও বিশেষ পরিচিতি লাভ করেছেন।

​ এই সম্মাননা অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর সাভারের বিরুলিয়া ইউনিয়নে বইছে আনন্দের জোয়ার। স্থানীয় বাসিন্দারা এই পুলিশ কর্মকর্তার ভূয়সী প্রশংসা করছেন। এলাকাবাসীর মতে, আল আমীন দায়িত্ব নেওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং পুলিশি সেবার মান আগের চেয়ে অনেক সহজলভ্য হয়েছে।

সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এসআই আল আমীন বলেন, যেকোনো কাজের স্বীকৃতি পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণা যোগায়। এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। আমি জনসেবায় নিজেকে নিয়োজিত রেখে বিরুলিয়া এলাকাকে অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর।

​উক্ত সভায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা এসআই আল আমীনের মতো নিষ্ঠাবান কর্মকর্তাদের দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই বিরুলিয়ার ইউনিয়ন ফাঁড়ি ইনচার্জ আল আমীন

আপডেট সময় : ০৫:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬