ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় এসএসি পরীক্ষার্থীদের জন্য মাসব্যাপী সহায়তা কেন্দ্রের সমাপ্তি চকরাজাপুর চরে স্থায়ী পুলিশ ফাঁড়ি বা থানা স্থাপনের দাবি এলাকাবাসীর বাঘায় এসএসি পরীক্ষার্থীদের জন্য মাসব্যাপী সহায়তা কেন্দ্রের সমাপ্তি সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি মোঃ আকতার হোসেন বেপারী ও সাধারণ সম্পাদক মজিবুর উলিপুরে নদীভাঙন রোধ ও কাজের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নান্দাইলে ৩ দি*নব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন সাভার পৌরসভায় একমাত্র অনুমোদিত পশুর হাট রেডিও কলোনি মাঠে হচ্ছে বাঘায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ লালপুরে বিদেশি পিস্তল-গুলি ও প্রাইভেট কারসহ ৪ জন আটক একাধিক মামলার আসামি রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র, ফি কত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১৯৭ বার পড়া হয়েছে

bdnews24i

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
170

ঢাকায় চালু হয়েছে তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র। সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে তুরস্কের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করলেও ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় তাদের কার্যক্রম শুরু হয়।

রাজধানীর বনানীতে অবস্থিত এই ভিসা আবেদন কেন্দ্র রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। এছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। ভিসার জন্য আবেদন করতে হলে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

ভিসা আবেদন কেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে অবস্থিত।

ভিসা ফি

তুরস্কের ভিসার ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে এভাবে—

  • সিঙ্গেল এন্ট্রি ভিসা (৩ মাস): ২৪,৭৫০ টাকা

  • সিঙ্গেল এন্ট্রি ভিসা (৬ মাস): ২৭,৬২৫ টাকা

  • সিঙ্গেল এন্ট্রি ভিসা (১২ মাস): ৩০,৫০০ টাকা

  • মাল্টিপল এন্ট্রি ভিসা (৩ মাস): ৪১,০০০ টাকা

  • মাল্টিপল এন্ট্রি ভিসা (৬ মাস): ৪৩,৮৭৫ টাকা

  • মাল্টিপল এন্ট্রি ভিসা (১২ মাস): ৪৬,৭৫০ টাকা

  • ডাবল ট্রানজিট ভিসা (৩ মাস): ৩২,২৫০ টাকা

এছাড়াও অতিরিক্ত সেবার জন্য ফি নির্ধারণ করা হয়েছে—
প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮,০০০ টাকা, ফ্লাইট রিজার্ভেশন ফি ২৫০ টাকা, হোটেল রিজার্ভেশন ফি ২৫০ টাকা, বায়োমেট্রিক ছবি ফি ২০০ টাকা, এসএমএস সার্ভিস চার্জ ৪০ টাকা এবং ফটোকপি ও প্রিন্টআউট ফি প্রতি পিস ১০ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র, ফি কত

আপডেট সময় : ০৬:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬