ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

জুলাই শহীদ দিবস ২০২৬ বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৬:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীর বাঘায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। উপজেলা প্রশাসনের তথ্য মতে বাঘা উপজেলায় জুলাই যোদ্ধা ৪ জন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীর যোদ্ধা জাহাঙ্গীর হোসেন।

তিনি আন্দোলনের দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘটিত সংঘর্ষ ও নিজের গুলিবিদ্ধ হওয়ার লোমহর্ষক ও বীরত্বপূর্ণ স্মৃতিচারণ করেন। সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের ছাত্র, জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল নজিরবিহীন। এই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, জুলাইয়ের চেতনা নতুন বাংলাদেশের পথচলায় সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জনি, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকৌশলী মোঃ আবু বাশির, উপজেলা মৎস্য অফিসার তহুরা হক, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,বাঘা উপজেলা জামায়াতের আমির আবদুল আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের স্থানীয় নেতা-নেত্রীরা।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আবুল কালাম। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই শহীদ দিবস ২০২৬ বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬