চকরাজাপুর চরে স্থায়ী পুলিশ ফাঁড়ি বা থানা স্থাপনের দাবি এলাকাবাসীর
- আপডেট সময় : ০৫:৪৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা থানাধীন পদ্মার বুকে জেগে ওঠা চকরাজাপুর ইউনিয়ন তথা চকরাজাপুর চরের সর্বস্তরের জনগণ নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ ফাঁড়ি বা পূর্ণাঙ্গ থানা স্থাপনের দাবি জানিয়েছেন। চরাঞ্চলের বাসিন্দাদের ভাষ্য, ভৌগোলিক ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে দুর্গম এই এলাকায় সাধারণ মানুষের জানমাল ও ফসলের নিরাপত্তা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে।
অবহেলিত ও খেটে খাওয়া মানুষ, কৃষক এবং ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় এখানে স্থায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সময়ের দাবিতে পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, হাজারো মানুষের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় চকরাজাপুর চরে অবিলম্বে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি বা থানা স্থাপন করা জরুরি।
এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তাদের দাবি, চরের বুকে স্থায়ী পুলিশ ফাঁড়ি বা থানা স্থাপন করে জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা হোক।




















