ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

চকরাজাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এলাকাবাসীর

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১১:০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ২৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ চকরাজাপুর ইউনিয়নের মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই পুলিশ ফাঁড়ি ক্যাম্প স্থাপন হবে বলে তারা আশাবাদী।

এলাকাবাসীর ভাষ্য, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারুর ১৭৬টি গবাদিপশু লুটের চেষ্টার ঘটনার পর থেকে পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এর কয়েকদিন পর একজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটায় সাধারণ মানুষ ও কৃষকরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা মনে করেন, প্রশাসনের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে নিজ এলাকায় সচেতনতা, রাতের পাহারা এবং সন্দেহজনক চলাফেরার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা। সবার প্রত্যাশা শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক চকরাজাপুর ইউনিয়ন গড়ে তোলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরাজাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এলাকাবাসীর

আপডেট সময় : ১১:০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬