ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

খামেনি নিহত নাকি জীবিত যা জানা গেল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন—এমন খবর শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জীবিত দাবি করে কিছু ছবি ছড়িয়ে পড়ে।

তথ্য যাচাই করে দেখা গেছে, খামেনি সাহারা মরুভূমিতে অবস্থান করছেন এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবিতে বলা হয়, তিনি এখনও জীবিত এবং সাহারায় রয়েছেন।

ফ্যাক্ট-চেকিংয়ে নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল ছবিটি সাম্প্রতিক নয়; এটি ২০১৪ সালের পুরোনো একটি ছবি। বর্তমান ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এছাড়া দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বিষয়টিকে ‘অপপ্রচার’ ও ‘ভুল তথ্য’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এদিকে হরমুজ প্রণালি ইস্যুতে কঠোর বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ, উত্তেজনা বৃদ্ধি না করা, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব এড়াতে আহ্বান জানাচ্ছে।

তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিরাপত্তা নিশ্চিত করতে চীন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, চীন ইরানি তেলের অন্যতম প্রধান ক্রেতা। ওই তেলের বড় অংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালি দিয়ে যায়। পাশাপাশি বিপুল পরিমাণ পণ্যও এই রুট ব্যবহার করে পরিবহন করা হয়।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। এর পর কয়েকটি আন্তর্জাতিক নৌপরিবহন কোম্পানি সাময়িকভাবে এ পথে চলাচল স্থগিত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খামেনি নিহত নাকি জীবিত যা জানা গেল

আপডেট সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬