ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে কিশোরীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় একটি প্রাণবন্ত হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করে এলাকার কিশোরীরা, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। অনুষ্ঠানটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করে টেরেডেস হোম (TDH) ফাউন্ডেশন এবং অলিম্পিক সলিডারিটির স্পিরিট প্রকল্প। আয়োজনে স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মাকসুদুর রহমান। তিনি বলেন, কিশোরীদের খেলাধুলায় সম্পৃক্ততা তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরেডেস হোম, ঢাকার লজিস্টিক কো-অর্ডিনেটর মোহাম্মদ রাকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সলিডারিটি প্রকল্পের ডিপিএম মোঃ আমিনুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন স্পিড প্রকল্পের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মঞ্জুয়ারা বেগম, সহকারী শিক্ষক মোঃ মাহবুবার রহমান, সমাজসেবক ও পল্লী চিকিৎসক মোঃ বেলাল হোসেন, ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ আনিচুর রহমান এবং অভিভাবক সদস্য মোছাম্মদ আয়েশা বেগমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, দলগত কাজের মানসিকতা গড়ে তোলা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় টেরেডেস হোম ফাউন্ডেশনের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাও তাদের বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সলিডারিটি স্পিরিট প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন। খেলা শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে উৎসাহব্যঞ্জক পরিবেশে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

One thought on “কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬