ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

এবার ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করলেন তিথি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
285

অভিনেত্রী ইফফাত আরা তিথি সম্প্রতি ইকরা’র মৃত্যুকে ঘিরে তার নাম জড়িয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, জাহের আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপপ্রচারের ফল।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিথি ইকরা’র সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ৪০টিরও বেশি স্ক্রিনশট প্রকাশ করেন। তিনি লিখেছেন, প্রয়োজনে প্রশাসনের কাছে এসব প্রমাণ দেওয়া হবে। তবে শুরুতে তিনি এগুলো জনসমক্ষে প্রকাশ করতে চাননি।

তিথি জানান, ইকরা’র সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ এবং তারা নিয়মিত যোগাযোগ রাখতেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও তিনি সরাসরি অস্বীকার করেছেন। তার দাবি, ইকরা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিয়েছে এবং তার পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি দেওয়া হয়নি।

এছাড়া ইকরা’র পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের বিষয়টিও তিনি উল্লেখ করেন। তিথির ভাষ্য অনুযায়ী, ইকরা’র লেখায় উঠে এসেছে যে পরিবার থেকে তিনি যথেষ্ট সহায়তা পাননি, যা তার মানসিক চাপ ও ক্ষোভের একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল।

পোস্টের শেষে তিথি বলেন, যদি তার সঙ্গে কোনো অঘটন ঘটে, তাহলে সংশ্লিষ্ট সংগঠনগুলো বিষয়টি তদন্ত করবে। তিনি ইকরা’র আত্মার শান্তি কামনা করেছেন এবং সবার কাছে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করলেন তিথি

আপডেট সময় : ০৮:৫৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬