সংবাদ শিরোনাম ::
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানো শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হাজারো মানুষও মোনাজাতে শরিক হন।
মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বিএনপির নেতারাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।










