ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুর পৌর শহরে ১৫ বছরের কিশোর দ্বারা ৫ বছরের শিশু বলাৎকারের অভিযোগ

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে ৫ বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বর্তমানে বলৎকার হওয়া শিশুটি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে, পৌরসভার জোনাইডাঙ্গা রেল স্টেশন এলাকায়।

গ্রেপ্তার কিশোরকে বুধবার (৩ জুন) আদালতে পাঠানো হয়েছে। আটককৃত কিশোর আরাফাত হোসেন (১৫) পৌরসভার জোনাইডাঙ্গা রেল স্টেশন এলাকার সোহেল রানার ছেলে। মামলা সূত্রে জানা যায়, পৌরসভার জোনাইডাঙ্গা রেল স্টেশন এলাকার ওই শিশু মঙ্গলবার দুপুরে বাড়ি পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল।

এ সময় প্রতিবেশি কিশোর আরাফাত হোসেন (১৫) শিশুটিকে ফুসলিয়ে খেলার মাঠের পাশেই বন্ধ থাকা একটি মাদ্রাসায় নিয়ে যায়। এরপর মাদ্রাসার নির্মানাধীন কক্ষে শিশুটিকে ভয়ভীতি ও মারধর করে মুখ চেপে ধরে বলাৎকার করে।

এসময় শিশুটির পায়ুপথ দিয়ে রক্ত বের হওয়া শুরু হলে ওই কিশোর ঘটনা কাউকে না জানানোর ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে শিশুটি বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনা জানালে তারা রক্তাক্ত অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। মর্মান্তিক এ ঘটনাকে কেন্দ্র করে শিশুটির পিতা মঙ্গলবার সন্ধ্যায় উলিপুর থানায় মামলা করলে পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করেন। কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি বর্তমানে সুস্থ্য রয়েছে। তার চিকিৎসা চলমান রয়েছে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, গ্রেপ্তার কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

উলিপুর পৌর শহরে ১৫ বছরের কিশোর দ্বারা ৫ বছরের শিশু বলাৎকারের অভিযোগ

আপডেট সময় : ০৬:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬