ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরঞ্জাম ক্রয়ে ব্যারিস্টার সালেহীর ব্যক্তিগত অনুদান

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৯৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
335

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম (আল্ট্রাসাউন্ড) সেবার মানোন্নয়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন ব্যারিস্টার সালেহী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি অনুদানের চেক হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ব্যারিস্টার সালেহী বলেন, “উলিপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে প্রয়োজনীয় যন্ত্রপাতির কোনো বিকল্প নেই। আল্ট্রাসনোগ্রাম সেবা নিশ্চিত হলে গর্ভবতী মা ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা দ্রুত ও নির্ভুল পরীক্ষা করাতে পারবেন। এতে রোগ নির্ণয় সহজ হবে এবং অযথা ভোগান্তি কমবে।” হাসপাতাল কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরে আল্ট্রাসনোগ্রামের প্রয়োজনীয় কিছু সরঞ্জামের অভাব ছিল। ফলে রোগীদের অনেক সময় বাইরে গিয়ে পরীক্ষা করাতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ব্যারিস্টার সালেহীর এই ব্যক্তিগত অনুদানের অর্থ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করা হলে স্থানীয়ভাবে সেবার মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যক্তিগত পর্যায়ে এমন সহযোগিতা স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন। উল্লেখ্য, উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। আল্ট্রাসনোগ্রামের সরঞ্জাম সংযোজনের মাধ্যমে হাসপাতালের সেবার পরিধি ও মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরঞ্জাম ক্রয়ে ব্যারিস্টার সালেহীর ব্যক্তিগত অনুদান

আপডেট সময় : ০৮:৫৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬