ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল আজিজ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসা গ্রহণ করে বাড়িতে বিশ্রামে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

তিনি স্ত্রী, এক কন্যা, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় (ঝাকুয়া পাড়া) গ্রামের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় তার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো হয় এবং প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও এক মিনিট নীরবতা পালন ও বিউগল বাজিয়ে তাকে চূড়ান্ত সম্মান প্রদর্শন করা হয়। রাষ্ট্রীয় সম্মান প্রদানের সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধিগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় : ০৫:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬