ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৯৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতি ও সার্বিক পরিকল্পনা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী যৌথভাবে এ পরিদর্শনে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস. এম. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি), উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ ইবনে সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য রুট, জমি অধিগ্রহণ কার্যক্রম এবং সার্বিক রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব ও যানজট নিরসনে এই বাইপাস সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার মাধ্যমে জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।

উল্লেখ্য, প্রস্তাবিত এই বাইপাস সড়ক বাস্তবায়িত হলে উলিপুর শহরের অভ্যন্তরীণ যানজট কমবে, দূরপাল্লার যানবাহন সহজে চলাচল করতে পারবে এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে—যা স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শন

আপডেট সময় : ০৭:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬