ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্য মিছিল, নৈরাজ্য সৃষ্টি এবং বিভিন্ন ধরনের অপতৎপরতার অভিযোগে প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উলিপুর উপজেলা ও পৌর শাখা।

বুধবার (১০ জুন ২০২৬) বিকেলে উলিপুর পৌর শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের প্রাণকেন্দ্র কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের মধ্যবর্তী মসজিদুল হুদা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মিছিল ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি সৃষ্টি করছে।

তারা এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বক্তারা সন্ত্রাসবিরোধী আইনের অপপ্রয়োগের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি না করার আহ্বান জানান। তারা বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যহীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পথসভায় বক্তব্য রাখেন উলিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোকন, উলিপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব সবুজ মাহমুদ, উলিপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল খান নিরব, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক জিএস ও সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু জাফর সোহেল রানা এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা রাজনৈতিক সহনশীলতা, আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেন।

কর্মসূচি চলাকালে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬