ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন ২০২৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও পালিত হয়েছে। “পুষ্টির বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। জনস্বাস্থ্য প্রতিষ্ঠান-এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সুষম পুষ্টির বিকল্প নেই। অপুষ্টি দূরীকরণে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন ২০২৬

আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬