ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

উলিপুরে জমকালো আয়োজনে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
178

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে) বিকেলে উলিপুর মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী দুই বিভাগের মধ্যে বালক ও বালিকা ক্যাটাগরিতে পৃথকভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়।

বালক বিভাগে বুড়াবুড়ি ইউনিয়নের খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগে হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার প্রাথমিকের কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ক্রীড়াপ্রেমী দর্শক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি।

বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ গড়ে ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়তা করবে।

উল্লেখ্য, উপজেলা পর্যায়ে আয়োজিত এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে জমকালো আয়োজনে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আপডেট সময় : ০৬:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬