ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, উলিপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। সোমবার (০২ মার্চ ২০২৬) বিকেলে উলিপুর উপজেলা পেট্রোল পাম্প সংলগ্ন ইম্পাওয়ারমেন্ট হাব অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, উলিপুরের উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রমের সঠিক চিত্র জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পরে উপস্থিত সকলের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬