ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন আদালতে সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ পরীমনির, মামলায় জামিন সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি বেতন বৃদ্ধি ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে চট্টগ্রামে সমন্বয় সভা বাঘার তেঁতুলিয়া বাজারে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান আড়ানী রেলব্রিজ (KPI) পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

ইয়াসিন ফেরদৌস মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
235

ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক-(১) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। একই আইনের ৮২ক(৩) ধারা অনুযায়ী তিনি জেলা পরিষদ চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, যিনি ইতিপূর্বে সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নতুন এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার আইনি ক্ষমতা প্রাপ্ত হলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইয়াসিন ফেরদৌস মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করে

আপডেট সময় : ০৫:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬