ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

আমার পরিবার নিয়ে কারও কাছে কিছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই: অপু বিশ্বাস।

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
214

চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অহেতুক তর্ক-বিতর্ক ও কাদা-ছোড়াছুড়ি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পোস্টে অপু লিখেছেন, “এই দীর্ঘ পথচলায় আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধুমাত্র একজন শিল্পী হিসেবে নয়, আপনার পরিবারের একজন সদস্য হিসেবেও ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের মূল কারণ হলো আমার কাজ। কাজের মাধ্যমে আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।”

ভক্তদের প্রশংসা করে অপু আরও বলেছেন, “আমি গর্বিত যে আমার ভক্তরা কেবল সংখ্যায় নয়, বরং তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত, তা বারবার প্রমাণ করেছেন। আমার মনে হয়, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য এবং শিষ্টাচারের এক অনন্য সংমিশ্রণ।”

এ সময় ভক্তদের উদ্দেশে তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন, “আপনারা কারও সঙ্গে অহেতুক তর্ক বা কাদা-ছোড়াছুড়িতে জড়াবেন না। যাঁরা নিজেদের কাজ বা অর্জনের মাধ্যমে আলোচনায় থাকতে পারেন না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করেন বা আজেবাজে পোস্ট দিয়ে গুরুত্ব পাওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনারা এত উঁচু মানের মানুষ যে কারও নীচু মন্তব্যের উত্তর দিয়ে মর্যাদা হারানোর প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায়, তারা কখনো আপনার এই মার্জিত আচরণের সমান হতে পারবে না।”

নিজের পরিবারের প্রশংসা করে অপু লিখেছেন, “আমার পরিবার আমার অহংকার। প্রয়োজন হলে আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর কারও কাছে কিছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা দিয়ে স্পষ্ট।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, “আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক তেমনই আপনাদের ভালোবাসার ছোট্ট আব্রাহাম খান জয়কে স্নেহ এবং মমতায় রাখবেন। তাকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করাই হোক আপনার লক্ষ্য।”

শেষে অপু লিখেছেন, “আমরা কোনো বিতর্ক বা হট্টগোলের অংশ নই; আমরা আছি ভালোবাসা এবং কাজের গৌরবে। আপনারা শান্ত ও হাসিখুশি থাকুন, কারণ আপনারা যেভাবে মার্জিতভাবে রয়েছেন, সেটিই আমার সবচেয়ে বড় শক্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

আমার পরিবার নিয়ে কারও কাছে কিছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই: অপু বিশ্বাস।

আপডেট সময় : ১০:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬