ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বাঘায় রাতভর অভিযান: চুরি মামলার পলাতক আসামি মিশন গ্রেফতার, উদ্ধার চোরাই অটোভ্যান বিয়ের পর বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, হোসেনপুরে চাঞ্চল্য সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বক্তারপুর এলাকায় ঋণের টাকা ফেরত চেয়ে নিজের পুরুষাঙ্গ হারালেন স্বপন সাভারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয় বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক চরাঞ্চলে রাতভর অভিযান রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ সাভারের ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্টিত হয়

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‍্যালি ও আলোচনা সভা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
245

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (৭ জুন) ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্ট ফান্ড (CJRF) এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত “কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং” প্রকল্পের আওতায় নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী) সংগঠন এ দিবসের কর্মসূচি বাস্তবায়ন করে।

সকালে উলিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও দূষণরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

দিবসটি উদযাপনে অংশগ্রহণ করেন উলিপুর উপজেলা ক্লাইমেট কাউন্সিলের সদস্যবৃন্দ, উইমেন ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (WCAN), ইএসডিও (ESDO), এএফএডি (AFAD), ইউডিএমসি (UDMC)-এর সদস্যবৃন্দ, উলিপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, উলিপুর উপজেলা বিএনপির মহিলা সদস্য রুবিনা আক্তার, তথ্য আপা মনিরা খাতুন, সাংবাদিক ও উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মমিনুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

র‌্যালি শেষে উলিপুর মসজিদুল হুদার সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী অ্যাসোসিয়েশনের নির্বাহী সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক ও উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মমিনুল ইসলাম, সাবেক মহিলা কাউন্সিলর রশিদা আক্তার লতা, গুনাইগাছ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য স্বপ্না আনসারী এবং উলিপুর বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ নদীভাঙন, খরা, তাপপ্রবাহ, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব সংকট মোকাবিলায় পরিবেশবান্ধব জীবনযাপন, ব্যাপক বৃক্ষরোপণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং জলবায়ু অভিযোজনমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা, শিশু ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাশাপাশি এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ১২:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬