ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন আটক, যৌতুক আইনে সাজা ভোগ করছিলেন একজন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ চকরাজাপুর ইউনিয়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ উলিপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণায় উলিপুরে ছাত্রদলের স্বাগত মিছিল নান্দাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন- ইউএনও ফাতেমা জান্নাত নান্দাইলে পিআইবির মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু

নওগাঁয় পরিবেশ আইনে মোবাইল কোর্ট, অবৈধ ইটভাটায় জরিমানা

মুজাহিদ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
257

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই পরিচালিত একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে উপজেলার ইছবপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, ইছবপুর এলাকায় অবস্থিত মেসার্স এস আর এম ব্রিকস ফিল্ড দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভাটাটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় পরিবেশ আইনে মোবাইল কোর্ট, অবৈধ ইটভাটায় জরিমানা

আপডেট সময় : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬