ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা স্বামী পলাতক ময়মনসিংহে ডিবি পুলিশের পরিচয়ে রডবোঝাই ট্রাক ডাকাতি আমি যতদূর জানি, সর্বোচ্চ নেতা জীবিত আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী উলিপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপি’র বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্যক্তিগত তহবিল থেকে সংস্কার উদ্যোগ ও উপহার সামগ্রী প্রদান করলেন মাহবুবুল আলম সালেহী কুয়াকাটা পৌরসভায় ফায়ার সার্ভিসের দাবিতে মানববন্ধন কুয়াকাটা বেরিবাঁধের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড ১০টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি বাঘায় মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভার পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

আমি যতদূর জানি, সর্বোচ্চ নেতা জীবিত আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
15 / 100 SEO Score
41

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তিনি যত দূর জানেন সে অনুযায়ী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। আজ শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এনবিসি নিউজের লাইভে যুক্ত হয়ে এ কথা বলেছেন তিনি।

হামলায় ইরান ‘এক বা দুইজন কমান্ডারকে হারিয়ে থাকতে পারে’ বলে জানিয়েছেন আরাগচি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা থামিয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরিস্থিতি শান্ত করতে আগ্রহী ইরান এবং সমঝোতা আলোচনার জন্য পুরোপুরি উন্মুক্ত রয়েছে।

এই মুহূর্তে’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো যোগাযোগ নেই জানিয়ে আরাগচি বলেছেন, ‘আমেরিকানরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চায় তাহলে তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছিল। সর্বশেষ দফার আলোচনা শেষ হয় দুই দিন আগে। তবে তাতে কোনো অগ্রগতি হয়নি।

ইরানের শীর্ষস্থানীয় নেতাদের ছবি ও জাতীয় পতাকা নিয়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেন ইরানিরা। ইরান, ২৮ ফেব্রুয়ারি
ইরানের শীর্ষস্থানীয় নেতাদের ছবি ও জাতীয় পতাকা নিয়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেন ইরানিরা। ইরান, ২৮ ফেব্রুয়ারিছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন আরাগচি। তিনি বলেছেন, তাদের এই হামলা ‘আত্মরক্ষামূলক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমি যতদূর জানি, সর্বোচ্চ নেতা জীবিত আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬