ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

ধামরাইয়ে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ডা শহীদুল্লাহ কাউসার

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
282

ধামরাই উপজেলার অন্তর্গত রোয়াইল ইউনিয়ন পরিষদের চর সুঙ্গর গ্রামে পাঁচ বছর আগে নিজ অর্থায়নে নির্মিত একটি জনবহুল সড়ক আবার নিজ উদ্যোগে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক ও কাওসার অ্যান্ড সন্সের মালিক ডা শহিদুল্লা কাউসার।

শুক্রবার জুমার নামাজের আগে তিনি সংস্কারকৃত সড়ক পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর প্রাপ্ত পেনশনের অর্থ দিয়ে ডা কাউসারের বাবা তরফ আলীর নামে প্রথমে সড়কটি নির্মাণ করা হয়। এরপর থেকে প্রতি বছর নিজস্ব অর্থায়নে তিনি সড়কটির সংস্কার কাজ চালিয়ে আসছেন।

বৃষ্টিপাতের কারণে দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষাকালে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় কৃষকদের সবজি ক্ষেত থেকে পণ্য আনা-নেওয়া এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয় বাসিন্দা সেলিম বলেন, “বর্ষাকালে রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে থাকত।

এখন রাস্তা সংস্কার হওয়ায় আমরা অনেক স্বস্তি পেয়েছি।” কৃষক করিম আলী বলেন, “সবজি নিয়ে হাটে যেতে অনেক সমস্যা হতো। গাড়ি ঢুকতে চাইত না। এখন রাস্তা ভালো হওয়ায় আমাদের কষ্ট অনেকটাই কমবে। আরেক কৃষক আলী হোসেন উদ্দিন বলেন, ক্ষেতের সবজি বাজারে নিতে দেরি হলে নষ্ট হয়ে যেত।

এখন সহজে ভ্যান ও ছোট ট্রাক চলাচল করতে পারবে। ডা. শহিদুল্লা কাওসার বলেন, “এই রাস্তাটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি গ্রামের মানুষের জীবিকার পথ। আমার বাবা হাজী তরফ আলীর নামে মানুষের সুবিধার জন্য এই রাস্তা নির্মাণ করা হয়েছিল।

সেই ধারাবাহিকতায় আমি প্রতিবছর নিজের সামর্থ্য অনুযায়ী সংস্কার কাজ করে আসছি। তিনি আরও বলেন, সমাজে যারা সামর্থ্যবান, তাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো। সরকারি সহায়তার জন্য অপেক্ষা করলে অনেক সময় লেগে যায়, কিন্তু মানুষের দুর্ভোগ থেমে থাকে না।

তাই রাস্তা খারাপ হয়ে মানুষের কষ্ট দেখলেই দায়িত্ববোধ থেকে দ্রুত উদ্যোগ নিই। ভবিষ্যতে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামরাইয়ে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ডা শহীদুল্লাহ কাউসার

আপডেট সময় : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬