ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উলিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
399

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, সাঈদ ইবনে সিদ্দিক (ওসি), উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, সংসদ সদস্য (কুড়িগ্রাম-৩, উলিপুর)। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং এর সঠিক চর্চা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষক, অভিভাবক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক। ভাষা শহীদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেছে।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য, বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা করেন।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উলিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬