ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

গণভোটের ফলাফল স্থগিত রাখার দাবিতে রিট আবেদন করা হয়েছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
244

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ করে এবং এর ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হিসেবে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।

তিনি জানান, মূলত ১২ ফেব্রুয়ারির গণভোট আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করে প্রকাশিত গেজেট স্থগিত ও বাতিলের আবেদন জানানো হয়েছে। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়। এতে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। অর্থাৎ ‘না’ ভোটের তুলনায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছে ‘হ্যাঁ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণভোটের ফলাফল স্থগিত রাখার দাবিতে রিট আবেদন করা হয়েছে

আপডেট সময় : ১১:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬