ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার দাখিল ২০২৬ ইং সালের পরীক্ষার্থীনিদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত বাঘা থানায় অ্যাডিশনাল ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ  আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ করে কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত সাভার ও আশুলিয়ায় তীব্র বিদ্যুৎ সংকট অতিষ্ঠ জনজীবন মানুষের বাংলা নববর্ষ মেলার উদ্বোধন করেন সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম পহেলা বৈশাখ উপলক্ষে ছাতকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

ঢাকা-১৯ আসনের রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়ে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
167

রাত পোহালেই ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশের ন্যায় ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়ায়) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে ১১ ফেব্রুয়ারি বুধবার সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে উপজেলার প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ আসনে মোট ২৭৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটার সংখ্যার দিক থেকে ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে বড় এই আসন। ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ৩ লাখ ৬৭ হাজার ১৫১ জনই নারী। তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। ২৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে পুরো আসনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, উপজেলায় মোট ২৭৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৮টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৬টি করে সিসি ক্যামেরা এবং অন্যান্য কেন্দ্রে ৪টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর নজরদারি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরো আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার ও র্যাব মোতায়েন থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল কোর্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোতে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে, যাতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়। শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় ঢাকা-১৯ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে বলা যায়, কঠোর নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং প্রশাসনের তৎপরতায় ঢাকা-১৯ আসনের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা; এখন অপেক্ষা ভোটের দিনের শান্তিপূর্ণ পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-১৯ আসনের রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়ে

আপডেট সময় : ০৭:৫৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬