ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন আদালতে সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ পরীমনির, মামলায় জামিন সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি বেতন বৃদ্ধি ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে চট্টগ্রামে সমন্বয় সভা বাঘার তেঁতুলিয়া বাজারে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান আড়ানী রেলব্রিজ (KPI) পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

ভোটের গোপন কক্ষে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ইসি সচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
391

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার, প্রার্থী এবং এজেন্টরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে ভোট দেওয়ার গোপন কক্ষের কোনো ছবি তোলা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন, তবে কোনোভাবেই গোপন কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজ এসেছিলেন। তাদের প্রধান কনসার্ন ছিল মোবাইল ফোন। এখানে কিছুটা মিসকমিউনিকেশন হয়েছে। আমরা যা বোঝাতে চেয়েছি, তা লিখিতভাবে সেভাবে প্রকাশ পায়নি। মোবাইল ব্যবহারের ওপর কিছু বিধিনিষেধ থাকবে, যা আমরা এখন ফিল্টার করছি।

এবারের নির্বাচনে ব্যাপকসংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত থাকছেন বলে জানান ইসি সচিব। তিনি জানান, মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ৬০ জন। তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন ও জর্জিয়া থেকে সাংবাদিক ও পর্যবেক্ষকরা আসছেন। এ ছাড়া আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে, এপি ও পাকিস্তান থেকে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য আসছেন।

সংস্থাভিত্তিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন প্রতিনিধি থাকছেন।

ব্যালট সংশোধন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি

ফরিদপুর-১ এবং বরগুনা আসনের ব্যালট পেপারে কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করা হয়েছে বলে নিশ্চিত করেন সচিব। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা নির্বাচনমুখী। আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্রচারণাও কঠোরভাবে মনিটরিং করা হবে।

নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে দুটি প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। মিছিল-মিটিংয়ে বক্তব্য পাল্টা বক্তব্য থাকবেই, যা নির্বাচনেরই অংশ। এখন পর্যন্ত রাজনৈতিক বক্তব্যগুলো শালীনতার মধ্যেই আছে।

ভোট গণনা ও ফল প্রসঙ্গে তিনি বলেন, ফলাফল বিলম্বে আসার কোনো যৌক্তিক কারণ নেই। ব্যালট পেপার গুনতে যতটুকু সময় লাগে, সেটাকে দেরি বলা যাবে না। ভোট নিয়ে কোনো শঙ্কা নেই, সবাই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে জানান আখতার আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটের গোপন কক্ষে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ইসি সচিব

আপডেট সময় : ০৩:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬