ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার সাভার মডেল থানার নতুন ওসি সাইফুল আলম নান্দাইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন র‍্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করে বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে জননিরাপত্তা নিশ্চিতে নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত

সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
67

পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং বংশী নদীর জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ রবিবার সকালে সাভারের বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান ও ঢাকা জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মুসলিমুর রহমান চন্দন ।

এ সময় মোহাম্মদ আইয়ুব খান বলেন, এক সময় নানা জাতীয় দেশি মাছে সমৃদ্ধ বংশী নদী আজ মাছ শূন্য হয়ে পড়েছে। বর্তমান বিএনপি সরকার আসার পর সারাদেশে খাল খননসহ নদী নালা দখলমুক্ত করে পরিবেশের ভারসাম্য ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আমরা আজ বংশী নদীতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করে আবারো বংশী নদীতে দেশীয় মাছ ফিরিয়ে আনতে এই উদ্যোগ গ্রহণ করেছি। এ কর্মসূচিতে যুবদলের স্থানীয় নেতাকর্মী, পরিবেশ সচেতন ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে নদীতে রুই, কাতলা, মৃগেল ও অন্যান্য দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নদী দখল, দূষণ এবং অপরিকল্পিতভাবে মাছ আহরণের কারণে দেশীয় মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।

এ পরিস্থিতিতে নদীর জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। কর্মসূচিতে উপস্থিত একাধিক এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নদী দূষণ রোধ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে

আপডেট সময় : ০৩:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬