ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

নান্দাইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন র‍্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ

তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ১২:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নান্দাইলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক

নার্স, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. শামীমা সুলতানা।

এতে বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাকসুদুর রহমান, সাংবাদিক রমেশ কুমার পার্থ, আব্দুল হান্নান আল আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসএন তাসলিমা খাতুন এবং সিএইচসিপি সোহাগউজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র এমটি (ইপিআই) আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সাংবাদিক তৌহিদুল ইসলাম সরকার  মায়ের দুধ: জীবনের প্রথম প্রার্থনা  শিরোনামে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কবিতায় মাতৃদুগ্ধের অপরিসীম গুরুত্ব, মা ও সন্তানের নিবিড় বন্ধন এবং একটি সুস্থ প্রজন্ম গঠনে মায়ের দুধের অপরিহার্যতার বিষয়টি হৃদয়স্পর্শীভাবে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যেই শালদুধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো শিশুর সুস্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ছয় মাস পূর্ণ হওয়ার পর পুষ্টিকর পরিপূরক খাবারের সঙ্গে দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে মা, বাবা, পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। আলোচনা সভায় আরও জানানো হয়, মাতৃদুগ্ধ শিশু ও মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি অপুষ্টি প্রতিরোধ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। বাস্তবায়নে ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নান্দাইল, ময়মনসিংহ। সহযোগিতায় ছিল নান্দাইল এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নান্দাইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন র‍্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ

আপডেট সময় : ১২:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬