ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত

তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৫:১৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ- জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও চিকিৎসাসেবাপ্রত্যাশী মানুষের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে। আবেদনকারীদের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গণশুনানিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় তারা আবেদনকারীদের বক্তব্য শুনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশনা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বামীহারা মোছা. খাদিজা খাতুন দীর্ঘদিন ধরে তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিরল রোগে আক্রান্ত সন্তানদের চিকিৎসা ও ভরণ-পোষণের ব্যয় বহনে হিমশিম খাওয়ায় তিনি সহায়তার আবেদন করেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ক্যান্সারে আক্রান্ত মো. সোলায়মান, যিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চরঈশ্বরদিয়া এলাকার বাসিন্দা, তার চিকিৎসা সহায়তার জন্য অনুদান দেওয়া হয়েছে।

একইসঙ্গে দীর্ঘদিন ধরে চোখের জটিল সমস্যায় ভোগা সদর উপজেলার চর ময়মনসিংহ এলাকার বাসিন্দা আব্দুর রহিমের চিকিৎসা ব্যয়ে সহযোগিতার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা জানান, সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত

আপডেট সময় : ০৫:১৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬