ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভয়াবহ বন্যা সাভারের ইটালি থেকে আসেন গ্রীন বাংলা হ্যান্ডিক্রাফটস প্রতিষ্ঠাতার মালিক গোলাম মোস্তফা সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা সাভার পৌরসভায় ডিজিটাল ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনায় চরম ভোগান্তি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান নান্দাইলে শিক্ষার আলো ছড়াতে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন রাজশাহীতে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে

কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৫:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
28

পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পরিকল্পিত পরিবার গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

No description available.

একটি শিক্ষিত, দক্ষ ও সুস্থ জনগোষ্ঠী গড়ে তুলতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে পরিকল্পিত পরিবার, মানসম্মত শিক্ষা এবং কর্মমুখী দক্ষতা অর্জনের বিকল্প নেই।

তিনি পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন শ্রেণিতে নির্বাচিত ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা

আপডেট সময় : ০৫:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬