ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল

কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৫:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
143

পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পরিকল্পিত পরিবার গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

No description available.

একটি শিক্ষিত, দক্ষ ও সুস্থ জনগোষ্ঠী গড়ে তুলতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে পরিকল্পিত পরিবার, মানসম্মত শিক্ষা এবং কর্মমুখী দক্ষতা অর্জনের বিকল্প নেই।

তিনি পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন শ্রেণিতে নির্বাচিত ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা

আপডেট সময় : ০৫:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬