ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানের আয়োজন এনসিপি’র

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে নতুন সদস্যদের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে উলিপুর মডেল মসজিদের দ্বিতীয় তলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি উলিপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন মোঃ আনিসুর রহমান।

এরপর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এনসিপি উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি উলিপুর পৌর শাখার আহ্বায়ক মোঃ সুমন খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল, সদস্য সচিব মোঃ মাসুম মিয়া, সিনিয়র সদস্য সচিব আমিরুজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন,

সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মাওলানা দিনার মিনাজসহ জেলা, উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে দলের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের একপর্যায়ে নতুন সদস্যদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। পরে দেশ, জাতি, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

One thought on “উলিপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানের আয়োজন এনসিপি’র”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানের আয়োজন এনসিপি’র

আপডেট সময় : ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬