সাভার পৌরসভা হেযবুত তওহীদের উদ্যোগে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় করা কর্মীসভা অনুষ্ঠিত হয়

- আপডেট সময় : ১০:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সাভার উপজেলা হেযবুত তওহীদের আমির জনাব সোহেল তালুকদার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আসাদ আলী। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আসাদ আলী বর্তমান বিশ্বের অন্যায়, অবিচার ও যুলুমের কারণ তুলে ধরে বলেন, মানবজাতিকে আল্লাহর বিধান অনুযায়ী জীবন ও রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তিনি উগ্রবাদ ও বিকৃত ধর্মীয় ব্যাখ্যার বিভ্রান্তি দূর করে হেযবুত তওহীদের সঠিক ও ভারসাম্যপূর্ণ আদর্শ প্রচারের আহ্বান জানান। ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদত নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা উল্লেখ করে তিনি দেশ ও জাতির কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ঢাকা জেলা সভাপতি সুমন শেখ, সাভার থানা সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, সাভার থানা সাংগঠনিক সম্পাদক মনিরুল হক সৈকত, সাভার পৌরসভা বক্তারপুর ইউনিট সভাপতি নজরুল ইসলাম, ঢাকা জেলা নারী বিষয়ক সম্পাদক সাদিকা আক্তার সিমা এবং শফিকুল ইসলাম আরিফ প্রমুখ।




















