ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

গ্যাস বিল পরিশোধে প্রতারণা গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বকেয়া গ্যাস বিল পরিশোধের নামে প্রতারণা: গ্রাহকদের জরুরি সতর্কবার্তা

বকেয়া গ্যাস বিল পরিশোধের নামে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের ফোন করে ব্যক্তিগত বিকাশ নম্বরে বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্য চাপ ও ভয়ভীতি প্রদর্শন করছে।

তিতাস গ্যাস স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই ব্যক্তিগত মোবাইল নম্বর বা ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে গ্যাস বিল পরিশোধ করা যাবে না।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, গ্যাস বিল কেবল কোম্পানির নির্ধারিত ব্যাংক অথবা অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)—বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে গ্রাহকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো সন্দেহজনক ফোনকল বা অর্থ পরিশোধের অনুরোধ পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ তিতাস গ্যাস অফিসে অথবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে বিষয়টি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্যাস বিল পরিশোধে প্রতারণা গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা

আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬