বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ
- আপডেট সময় : ০৬:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বাড়াতে বাঘা উপজেলার ১০টি বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও মনিগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের সঙ্গে হাইজিন ও নারী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বিশেষ সময়ে শিক্ষার্থীরা যাতে স্বল্প মূল্যে এবং হাতের নাগালে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী সংগ্রহ করতে পারে সে লক্ষ্যেই এই উদ্যোগ। ভেন্ডিং মেশিনের মাধ্যমে কিশোরীরা সহজে ও নিরাপদে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্কুল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং মাসিককালীন সময়ে মেয়েদের অনুপস্থিতি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
















