ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ বাঘার নওটিকায় কৃষি জমিতে অবৈধ পুকুর খনন ইউএনও’র অভিযানে ভেকু অকেজো যন্ত্রাংশ জব্দ পাথরঘাটায় দুর্যোগ প্রস্তুতি, জরুরী সাড়া প্রদান ও রেসকিউ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সাভারের পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‍্যালি ও আলোচনা সভা সাভার পৌরসভার ছাত্রদলের সভাপতি আরমান ও সাধারণ সম্পাদক হিমেল ও সাংগঠনিক সম্পাদক নাঈম রাজশাহীতে সন্ত্রাসী জুলু আটক ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি আশুলিয়ায় হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের পুকুরপাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ঘাতক জালু মোল্লা গ্রেপ্তার করে পুলিশ

পাথরঘাটায় দুর্যোগ প্রস্তুতি, জরুরী সাড়া প্রদান ও রেসকিউ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আরিফুল ইসলাম,পাথরঘাটা (বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
20

খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর আয়োজনে বরগুনার পাথরঘাটায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় দুর্যোগ প্রস্তুতি, দ্রুত সাড়া প্রদান বিষয়ক ওরিয়েন্টেশন ও রেসকিউ (উদ্ধার) সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকল ১০টায় উপজেলা সিসিডিবি (CCDB) অফিস হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পদ্মা, চরলাঠিমারা ও রুহিতা এলাকার সিসিআরসি (CCRC) স্বেচ্ছাসেবকবৃন্দ অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন কর্মসূচিতে দুর্যোগকালীন জরুরি সাড়া প্রদানের বিভিন্ন কৌশল, ঝুঁকি মোকাবিলা, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন পরিচালনা করেন সুজন বিশ্বাস পাথরঘাটা উপজেলা সমন্বয়ক, সিসিডিবি। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে প্রয়োজনীয় দুর্যোগ কালের সময় রেসকিউ সুরক্ষা সামগ্রী,রিচার্জেবল এলইডি সার্চ লাইট – ২টি, উন্নত মানের ওয়াটারপ্রুফ গাম বুট-৫ জোড়া,রেইন কোট – ৫টি,ভেস্ট (কটি/গেঞ্জি)-১১, হেলমেট-১১টি, ওয়াটার ড্রাম (পানির ড্রাম)- ২টি,ওয়াটার ড্রাম ইন্সটলেশন টুল-২টি,স্ট্রেচার-১টি বিতরণ করা হয়।

এবং পদ্মা, চরলাঠিমারা ও রুহিতা সিসিআরসি স্বেচ্ছাসেবীদের মাঝেও একইভাবে এ সামগ্রী বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের মানুষকে আরও সচেতন ও সক্ষম করে তুলতে এবং যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি আয়োজন করে সিসিডিবি’র পিসিমারসিবি (PCMRCB) প্রকল্প ফেইজ-২, পাথরঘাটা। কর্মসূচিটি জার্মানির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Bread for the World-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাথরঘাটায় দুর্যোগ প্রস্তুতি, জরুরী সাড়া প্রদান ও রেসকিউ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬