ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করে বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে জননিরাপত্তা নিশ্চিতে নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি

আশুলিয়ায় হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার করে ডিবি পুলিশ

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
139

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। একই সঙ্গে চক্রের কবল থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স ৬ জুন ২০২৬ রাত ১১টায় আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান চালান। অভিযানে হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের সদস্য মোসা. পায়েল বেগম (৩৫), মো. ফরিদ আলী মিয়া (৪৫) এবং মো. আবুল কালাম (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

একই সময়ে চক্রের হাতে জিম্মি থাকা মো. মোশারফ (১৮) নামে এক যুবককে উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ঘটনার পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় মামলা নং-৩৪, তারিখ ৬ জুন ২০২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩, ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপহরণ, চাঁদাবাজি ও প্রতারণামূলক অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুলিয়ায় হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার করে ডিবি পুলিশ

আপডেট সময় : ০২:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬