ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

সাভারের পুকুরপাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ঘাতক জালু মোল্লা গ্রেপ্তার করে পুলিশ

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নে এক বৃদ্ধের লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধারের পরপরই অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামি জালাল মোল্লা ওরফে জালু মোল্লাকে গ্রেফতার করেছে বিরুলিয়া পুলিশ ফাঁড়ি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরুলিয়া ইউনিয়নের সারুলিয়া সাকিনের ‘আইজাহ ফুড কোম্পানি’র পূর্ব পাশে অবস্থিত বসুন্ধরা কোম্পানির একটি পুকুরের ধারে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহত বৃদ্ধের নাম দেলোয়ার হোসেন (৬০)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার গঙ্গানগর এলাকার রশিদ কয়েলের ছেলে। দেলোয়ার হোসেন বর্তমানে মিরপুরের মাজার রোড সংলগ্ন লালকুঠি এলাকায় বসবাস করছিলেন।

​বিরুলিয়া ফাঁড়ি পুলিশের দ্রুত অভিযান ও আসামি গ্রেফতার,ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীকে আইনের আওতায় আনতে তাৎক্ষণিক তৎপরতা শুরু করে পুলিশ। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) আল আমিন-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জালাল মোল্লা ওরফে জালু মোল্লাকে (পিতা- রফিক মোল্লা) গ্রেফতার করে।

বিরুলিয়া ফাঁড়ি পুলিশ জানিয়েছে, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে। ​এই হত্যাকাণ্ডের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের পুকুরপাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ঘাতক জালু মোল্লা গ্রেপ্তার করে পুলিশ

আপডেট সময় : ০২:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬