ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুর পৌর শহরে ১৫ বছরের কিশোর দ্বারা ৫ বছরের শিশু বলাৎকারের অভিযোগ আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার করে বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
26

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে এবং তাদের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম মেম্বার (৫৫) এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)কে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃত আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে সোহেল মোল্লার বিরুদ্ধে সাতটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই নেতাকে আশুলিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালের ২৫ নভেম্বর দায়ের করা হয়েছিল এবং এতে দাঙ্গা, সংঘবদ্ধ হামলা ও হত্যার অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার করে

আপডেট সময় : ০৬:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬