ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীকে ঢেলে সাজাতে চাই বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক জেন্ডার পরিবর্তন করে আসা নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রেমিক গ্রেফতার পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক কুয়াকাটা হতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এমপি চাঁদের নগদ অর্থ প্রদান ও সরকারি সহায়তার আশ্বাস হারানো বিজ্ঞাপ্তি বাঘায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন গৃহহীন আছান আলীর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর উলিপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এ.টি.এম আরিফ-এর মতবিনিময় সভা রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাট নেপথ্যে দীর্ঘদিনের শত্রুতা

জেন্ডার পরিবর্তন করে আসা নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রেমিক গ্রেফতার

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৭:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
45

ভারত থেকে জেন্ডার পরিবর্তন করে ফেরা এক নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণা করে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রেমিক বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানায় আনা হয়।

দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত বিপ্লব হোসেন বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। ভুক্তভোগী সাভার শিশু একাডেমি ও শিল্পকলার নৃত্যশিল্পী। তিনি জানান, বিপ্লবের সঙ্গে ১৭ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

বিয়ের আশ্বাস দিয়ে বিপ্লব তাকে ভারতে নিয়ে গিয়ে জেন্ডার পরিবর্তন করান। দীর্ঘ চিকিৎসার পর তিনি মেয়েতে রূপান্তর হয়ে ফিরে জানতে পারেন, বিপ্লব তার অনুপস্থিতিতে অন্য একজনকে বিয়ে করেছেন। ভুক্তভোগীর অভিযোগ, জেন্ডার পরিবর্তনের আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিখিত চুক্তির মাধ্যমে তার কাছ থেকে ৩০ লাখ টাকা নেন বিপ্লব।

ফিরে এসে সাভারের গেন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করলে তিনি বিপ্লবকে বিয়ের জন্য চাপ দেন এবং টাকা ফেরত চান। গত ৬ মে ফিরোজ আহমেদের বাসায় বিপ্লব তার সহযোগীকে নিয়ে জোরপূর্বক প্রবেশ করেন।

প্রথমে চুক্তিপত্র দাবি করেন। না দেওয়ায় ভুক্তভোগীর হাত-পা বেঁধে ধর্ষণ ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ। এ ঘটনায় ৭ মে ভুক্তভোগী ফিরোজ সাভার মডেল থানায় বিপ্লব হোসেনকে প্রধান আসামি ও শান্ত পাণ্ডেকে দ্বিতীয় আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে বলাৎকারের অভিযোগ আনা হয়েছে বলে জানান সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ। সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তার প্রেমিকের কঠোর শাস্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জেন্ডার পরিবর্তন করে আসা নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রেমিক গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬