ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন গৃহহীন আছান আলীর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ২৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মার প্রবল গ্রাসে ভিটেমাটি হারানো মানুষের আশ্রয় নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া একটি ‘স্বপ্ননীড়’ (প্রতিবন্ধী পুনর্বাসন ঘর) আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে রাজশাহীর বাঘায়।

২০২৪-২৫ অর্থবছরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও ভূমিহীনদের পুনর্বাসন প্রকল্পের আওতায় আজ সকালে এক  অনুষ্ঠানের মাধ্যমে নতুন বাড়ি হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সাইদ চাঁদ, মাননীয় সংসদ সদস্য (৫৭, রাজশাহী-৬, চারঘাট-বাঘা)।

চকরাজাপুর ইউনিয়নের ভূমিহীন আছান আলী মন্ডলকে সরকারি ঘর হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়। ঘর হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাইদ চাঁদ বলেন, সরকার সর্বদা দেশের সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। যারা নদী ভাঙ্গনের শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার-এর সভাপতিত্বে আজ সকাল ৯টায় এই হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি ও প্রশাসনিক তদারকি করেছে উপজেলা ও জেলা প্রশাসন, রাজশাহী এবং এতে সার্বিক আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ।

অনুষ্ঠানে স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, ফকরুল হাসান বাবলু, আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি,জগলু সিকদার সাধারণ সম্পাদক চকরাজাপুর ইউনিয়ন বিএনপি,শাপলা খাতুন সভাপতি বাঘা উপজেলা মহিলাদল,রুমিয়া, সাবেক ইউপি সদস্য,টিপু সরকার বিএনপি নেতা।

নতুন ঘরের চাবি ও মালিকানা বুঝে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আছান আলী মন্ডল। নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে দীর্ঘকাল মানবেতর জীবন যাপন করার পর মাথা গোঁজার ঠাঁই পেয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন গৃহহীন আছান আলীর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর

আপডেট সময় : ০৬:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬