ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার বাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম। মঙ্গলবার (১২ মে) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন ও ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনসহ ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বলেন, এ ধরনের দুর্ঘটনা খুবই কষ্টের। অবশ্যই আরও সাবধানতা অবলম্বন করতে হবে-ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। তিনি আরো বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করি না, মানবতার কল্যাণে রাজনীতি করি। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। উল্লেখ্য, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম

আপডেট সময় : ০৫:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬